উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
আলাপন প্রতিবেদক, নীলফামারীঃ অবৈধভাবে গোডাউনে সার মজুদ ও চড়া দামে বিক্রির বিরুদ্ধে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা বাজারে সোমবার দুপুরে বালাই নাশক ডিলারের দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর গোডাউন থেকে এমওপি সার ৫০০ বস্তা, টিএসপি সার ১৯৩ বস্তা, ডিএপি ৩৭ বস্তা, ইউআরইএ সার ১৮বস্তাসহ মোট ৭৪৮ বস্তা সার জব্দ করা হয় এবং জড়িমানা করা হয় ২৫হাজার টাকা ও মেসার্স মাস্টার ট্রেডার্স এর গোডাউন থেকে ইউরিয়া ২২ বস্তা, টিএসপি ৫ বস্তা, ডিএপি ১২ বস্তা, এমওপি ৭ বস্তাসহ মোট ৪৬ বস্তা সার জব্দ করা হয় এবং জড়িমানা করা হয় ৫হাজার টাকা। জব্দকৃত এই সার পরবর্তীতে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে এর বিক্রয়লব্ধ সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।জনস্বার্থে পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার বকুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ জানান, কৃষকের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ সিন্ডিকেট ভাঙতে কৃষি বিভাগের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।